লোকাল ট্রেনে কিশোরীর বেলি ডান্স, মিশ্র প্রতিক্রিয়া যাত্রীদের (ভিডিও)
ট্রেন চলছে, এরই মাঝে ট্রেনের দরজায় বেলি ডান্সে মত্ত কিশোরী। প্রাথমিকভাবে X বা টুইটার ব্যবহারকারী @mumbaimatterz-এর সৌজন্যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পৌঁছায়। এটি দ্রুত সবার মনোযোগ আকর্ষণ করে। এই ভিডিয়োটি আপলোড করে ক্যাপশন দেওয়া হয় "বিনোদন... এখন মুম্বাই লোকাল ট্রেনের ভিতরে বেলি ড্যান্স হচ্ছে। মনে হচ্ছে #MumbaiLocal Trains হল প্রতিভা প্রদর্শনের সবচেয়ে আনন্দের জায়গা।" এই পোস্টটি প্রতিক্রিয়া এবং আলোচনার ঝড় তুলেছে। এই ভিডিওটি ভাইরাল হতেই একটি বড় বিতর্কের সৃষ্টি হয়েছে।
০৯:২০ পিএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার